সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে হিটস্ট্রোকে এক যুবকের মৃত্যু হয়েছে। মো. আবু হানিফ মিয়া (৩৪) নামের ওই যুবক পেশায় রিকশাচালক ছিলেন।
আজ রবিবার বেলা ১১টার দিকে নগরীর দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে তিনি মৃত্যুবরণ করেন। আবু হানিফ হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের মো. করম আলীর ছেলে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, আবু হানিফ মিয়া নামের ওই রিকশাচালক সকালে পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd