সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : নাশকতার চেষ্টার অভিযোগে হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি-সম্পাদকসহ তিন নারী নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা ও সুমা আক্তার।
পুলিশ জানায়, বিএনপি ও সমমনা দলগুলোর দেওয়া অবরোধের সমর্থনে হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফাতেমা ইয়াসমিনসহ একদল মহিলা নেত্রী বাস টার্মিনাল এলাকায় গিয়ে নাশকতার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘নাশকতার চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের নামে একাধিক মামলা রয়েছে। বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হবে।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd