তাহিরপুরে পাগলি হলো মা, বাবা হলো কে?

প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

তাহিরপুরে পাগলি হলো মা, বাবা হলো কে?

তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় এক ভারসাম্যহীন পাগলি মা হয়েছেন। তবে বাবা হলেন না কেউ। এ ঘটনায় নিয়ে উপজেলা জুড়ে বইছে সমালোচনার ঝড়।

 

গতকাল রবিবার (৫ই নবেম্বর) ভোরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক মেয়ে সন্তান প্রসব করে এক পাগলি। তাৎক্ষিন ভারসাম্যহীন এই পাগলির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 

জানা গেছে- তাহিরপুর সদর বাজারের অলিতে-গলিতে ভারসাম্যহীন এই পাগলি থাকতেন। তার শারীরিক অবস্থার পরিবর্তন কয়েকদিন ধরে সবার নজরে আসে। রবিবার রাত রাতে তিনটার দিকে তার প্রসব ব্যথা উঠলে সে চিৎকার এবং চেচামেচি করতে থাকে। একপর্যায়ে পাগলিকে বাজারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে ভোর রাতে ফুটফুটে এক মেয়ে নবজাতক সন্তানের জন্মদেন পাগলি।

 

তাহিরপুর সদর বাজার বনিক সমিতির সভাপতি সেলিম আখঞ্জি জানান- এই পাগলী অন্তঃসত্ত্বা অবস্থায় হঠাৎ করে কয়েকদিন ধরে বাজারে অবস্থান করছিলেন। রবিবার রাতে পাগলির প্রসব ব্যথা উঠলে তাকে বাজারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ভোর রাতে পাগলি মেয়ে সন্তান প্রসব করে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকা জানান- পাগলির সন্তান হয়েছে শুনে অনেকেই তাকে হাসপতালে দেখতে এসেছেন। কিন্তু মেয়ে সন্তান হওয়ায় নবজতক শিশুটিকে কেউ নিতে আগ্রহ দেখাচ্ছেন না।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান জানান- সদ্য ভূমিষ্ট নবজাতক শিশু ও মা সুস্হ্য আছেন । মা ও শিশু আমাদের পর্যবেক্ষনে রয়েছেন। পরবর্তীতে প্রশাসন যে ব্যবস্থা নিবেন সেভাবেই পদক্ষেপ নেয়া হবে।

 

তিনি আরো বলেন- হাসপাতালের একটি রুমে মা এবং স্বাস্থ্যকর্মীর কাছে নবজাতক শিশুকে রাখা হয়েছে। তারা এখন ভালো আছেন।

 

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন- নবজাতক শিশুকে সুস্থ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..