সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে সহিংসতায় পুলিশ কনস্টেবল মো.আমিরুল ইসলাম পারভেজ হত্যা মামলার অন্যতম আসামি সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আনসার উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৩ নভেম্বর) তাকে সিলেট থেকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় সহিংসতায় পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল হত্যা মামলার অন্যতম আসামি আনসার উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে পুলিশ কনস্টেবল আমিরুল হত্যার মূল আসামি আপন আহম্মেদকে (৪৫) বৃহস্পতিবার (২ নভেম্বর) পটুয়াখালীর গলাচিপা থেকে গ্রেফতার করা হয়।
গভীর রাতে গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd