সিলেটে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস পালিত

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৮

সিলেট :: সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ জন্মদিবস । এ উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। শনিবার সকাল সাড়ে ৯টায় দলের নেতা-কর্মীরা সিলেট পুষ্পস্তবক অর্পন করেন । কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিনসহ দলের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে বিশেষ মোনাজাতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার বাদ যোহর অথবা সুবিধাজনক সময়ে সিলেট জেলার সকল মসজিদের ইমাম ও খতিবগণকে বিশেষ মোনাজাতের অনুরোধ করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..