সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে আসা গরু-মহিষ গোপন সংবাদের বৃত্তিত্বে পুলিশ অভিযান চালিয়ে সিলেট-তামাবিল মহা সড়কের সারীঘাট উত্তরপাড় এলাকা থেকে ১টি ডিআই গাড়িসহ ২১টি গরু ও ৪টি মহিষ আটক করে। এসময় ভারতীয় চোরাচালান ব্যবসার সাথে জড়িত অপরাধীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে গরু-মহিষ রেখে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ১লা নভেম্বর সকাল ৮টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সারীঘাট উত্তরপাড় নয়াখেল আগফৌদ এলাকার আমিন টেলিকম এর সম্মুখ রাস্তা থেকে চোরাকারবারীদের রেখে যাওয়া ১টি ডিআই ট্রাকসহ ভারতীয় ২১টি গরু ও ৪টি মহিষ উদ্ধার করেন থানায় নিয়ে আসে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম (পিপিএম) ভারতীয় মহিষও গরু আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখতে জৈন্তাপুর থানা পুলিশ ২৪ ঘন্টা তৎপর রয়েছে। ভারতীয় গরু-মহিষ আটকের বিষয়ে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd