সিলেট ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: (শেখর চন্দ্র বোধ চৌধুরী): অদ্য ০৯/০৯/২০২০ইং তারিখে বালাগঞ্জ থানার দেওয়ান বাজার পয়েন্টে বিএনপি অফিসের সম্মুখে বিএনপি দলীয় ক্যাডার মোঃ তোফায়েল আহমদ এর নেতৃত্বে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অতর্কিত হামলা করে। হামলাকারীরা ভারী অস্ত্র শস্ত্রে সাজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে উক্ত ঘটনাটি ঘটিয়েছে বলিয়া স্থানীয় লোকজনরা আমাদের প্রতিবেদকে জানিয়েছেন। তারেক জিয়ার দূর্নীতের বিচার ও যুদ্ধ অপরাধীদের বিচার এর দাবীতে স্থানীয় আওয়ামীলীগ গতকাল দুপুরে দেওয়ান বাজারে সমবেত হয়। সেই সময় বিএনপি এর কর্মীরা আওয়ামীলীগের মিছিলে হামলা চালায়। ঘটনার পর হইতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। আওয়ামী লীগের নেতা দীপক দেব প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষনা করেন। তাছাড়া আরোও ৪০/৪৫ জন দলীয় নেতা গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহন করছেন। আমাদের প্রতিনিধি থানার ওসি এর মারফত জানতে পারেন হামলাকারীদের মধ্যে বিএনপি নেতা মোঃ তোফায়েল আহমদকে গ্রেফতার করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd