সিলেট ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সিলেট-তামাবিল সড়কে বাস-ইজিবাইক (ব্যাটারিচালিত রিকশা) সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে দরবস্ত এলাকায় এই দুর্ঘনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করছে। ৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার। রাত সোয়া ১১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। ৫ জন নিহতের খবর পেয়েছি। তবে এখনো নিশ্চিত হতে পারিনি।’’
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে বাস সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীতমুখী টমটমের সাথে সংঘর্ষ হয়। টমটমে ৭ যাত্রী ছিলেন। সবাই হতাহত হয়েছেন।
বিস্তারিত আসছে…
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd