ছিনতাই মামলায় সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা কারাগারে

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩

ছিনতাই মামলায় সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে চিনির বস্তা ছিনতাই মামলায় আটক জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মেহেদী হাসান সাকিবকে(২৫) কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) তাকে আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাত পৌণে ১১টার দিকে পুরান বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। সাকিব সুনামগঞ্জ সদর থানার আরপিননগরের নাছির উদ্দীন ওরফে মুছব্বিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুনামগঞ্জ সদর থানার এসআই হাবিবুর রহমান।

চিনি ছিনতাইর ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন বিশ্বম্ভপুর উপজেলার চেংবিলের মৃত মো. আকবর আলীর ছেলে ও ব্যবসায়ী মানিক মিয়া।মামলা নং-০৯।তারিখ ৬জুলাই২০২৩ইং।

জানা যায়, গত ৪জুলাই সুনামগঞ্জ সদরের মল্লিকপুর বিজিবি ক্যাম্প এলাকায় আটটি ৫০কেজি ওজনের চিনির বস্তা ছিনতাই হয়।

সিএনজি চালিত অটোরিকশায় করে চিনি বিক্রির জন্য বিশ্বম্ভপুরের মথুরকান্দি বাজার থেকে সুনামগঞ্জ পৌর শহরে নিয়ে যাওয়া হচ্ছিল।

মুদির দোকানি মানিককে ও অটোরিকশা চালককে কামরুলকে মারধর করে অটোরিকশাতে চিনির বাস্তা নিয়ে পালিয়ে যায় সাকিব। ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে ছিনতাইয়ের ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়া তাকে আটক করে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৪জুলাই বিশ্বম্ভপুরের মথুরকান্দি বাজার থেকে সুনামগঞ্জে বিক্রির উদ্দেশ্যে ৫০কেজির
ওজনের আটটি চিনির বস্তা নিয়ে আটোরিকশা (সিএনজি)যোগে যান বিশ্বম্ভপুরের চেংবিল এলাকার মৃত মো.আকবর আলী ছেলে ও মুদির দোকানি মানিক মিয়া।

যাত্রাপথে দুপুর ১২টা১০ এর দিকে সুনামগঞ্জ পৌরসভার অন্তর্গত মল্লিকপুরস্থ বিজিবি ক্যাম্প এলাকায় কিচ্ছুক্ষণ রেস্টুরেন্টের সামনে চিনি বহনকারী অটোরিকশাকে থামানোর সিগন্যাল দেয় অজ্ঞাতানামা দুই দুর্বৃত্ত। অটোরিকশা থামালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সিএনজি চালক মো.কামরুল ইসলামের গলায় টিপ চাকু ধরে এবং তার কথামতো গাড়ি চালাতে বলে।তখন অজ্ঞাতনামা আসামীর কথামতে সিএনজি নিয়ে হাজীপাড়ায় একটি চায়ের দোকানের সামনে নিয়ে যাওয়া হয়।

এসময় দোকানের ভেতরে নিয়ে কামরুলের পিটে চাকু দিয়ে আঘাত করে এবং মানিককে কিল, ঘুষি, লাথি মেরে চুপ থাকার জন্য বলে অজ্ঞাত আসামিরা।

এজাহারে আরও বলা হয়,অজ্ঞাত আসামিরা ১টি সিএনজি হাজীপাড়া চায়ের দোকানের সামনে নিয়ে আসে।পরে বাদীর ওই সিএনজি থেকে ৮টি চিনির বস্তা নামিয়ে অপর সিএনজি দিয়ে মরাটিলা রোডের দিকে চলে যায়।বিষয়টি চায়ের দোকানদারসহ স্থানীয় লোকজনদেরকে অবগত করেন ভুক্তভোগীরা।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো.হাবিবুর বলেন,মেহেদী হাসান সাকিব নামে একজনকে বৃহস্পতিবার রাত পৌণে এগারোটার দিকে পুরান বাসস্ট্যান্ড এলাকা তাকে আটক করেছি।ডিবি পুলিশের সহায়তায় সিসিটিভি ফুটেজ থেকে ছিনতাইয়ের ঘটনায় সাকিব জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় রাতে তাকে আটক করা হয়।প্রাথমিক অবস্থায় এই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করছে।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন সাকিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আর্দশ থেকে কেউ বিচ্যুত হলে আমরা তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে আবেদন দেবো।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..