পিয়াইন নদীতে ব্রিজের জন্য অর্ধলক্ষ মানুষের দূর্ভোগ

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৩

পিয়াইন নদীতে ব্রিজের জন্য অর্ধলক্ষ মানুষের দূর্ভোগ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পিয়াইন নদীর উপর একটি ব্রিজ না থাকায় ওই এলাকার মানুষ একটি দ্বীপের মধ্যে বসবাস করছে। দিনের আলোতে মানুষের খেওয়া নৌকা দিয়ে পারাপার করলেও রাতের অন্ধকার হলেই বন্ধ হয়ে যায় খেওয়া নৌকা।

ফলে বেড়ে যায় জনদূর্ভোগ। নদীর পশ্চিমপারে রয়েছে একাধিক মাদ্রাসা, স্কুল ও বাজার। রয়েছে একাধিক গ্রাম যেখানে হাজার হাজার মানুষের বসবাস।

সরজমিন দেখা গেছে, নদীর পশ্চিমপারে মনাইকান্দি, বুগইলকান্দি, নালুবাক, কাপ্তানপুর, কাড়ারপার, লক্ষণছড়া, গাছলাউরা, নয়াগাঁও, কুলুমছড়া, আলীছড়া, বাদেপাশা, উত্তরপার, উপগ্রাম, নতুনভাজ্ঞা, সিয়ালেরটুক। এই গ্রাম গুলোর পশ্চিমে রয়েছে বিছনাকান্দি নদী ও দক্ষিণে পিয়াইন। সব মিলিয়ে এই এলাকার বিশাল জনগোষ্টী একটি দ্বীপের মধ্যে বাস করে। এই অবহেলিত জনগোষ্টীর কষ্ট যেন দেখার কেউ নেই। সব চেয়ে বড় সমস্যা হলো রাতে প্রসুতির প্রসব ব্যাথা এবং কোন জরুরী রোগী হলে নদী পারাপারের কোন ব্যবস্থা নেই। অনেক সময় যাতায়াত ব্যবস্থা না থাকায় রোগী নিয়ে শহরের কোন হাসপাতালে যাওয়া সম্ভব হয়নি।

সরকারের সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই এলাকার মানুষজন। চাকুরি ও শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে আছে এলাকায় সরকারি চাকুরিজীবি নেই বললে চলে।

তাছাড়া এই এলাকায় কোন ধরনে সংঘর্ষ হলো থানা পুলিশ যাতায়াতের কোন রাস্তা নেই। নেই একটি পুলিশ বক্স। যারফলে বর্ষা হলেই এলাকায় বেড়ে যায় অপরাধ প্রবণতা। এর মূল কারণ হলো যোগাযোগ ব্যবস্থা। এই এলাকার সিংহ ভাগ মানুষ পাথর নির্বশীল। বিগত কয়েক বছর থেকে পরিবেশের দোহাই দিয়ে বন্ধ করা হয় মানুষের জীবিকা নির্বাহের একমাত্র রাস্তা পাথর কোয়ারী। বেড়েছে বেকারত্ব, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ও চোরাচালানের মতো অপরাধ।

পিয়াইন নদীর উপর একটি নির্মাণ এই অবহেলিত এলাকার মানুষের সময়ের দাবী। এই দ্বীপ থেকে মুক্তি চায় এই অর্ধলক্ষ জনগোষ্টী।

সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিলেট ৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী গোলাপ মিয়া মানুষের দুর্দশার কথা শুনে দুঃখ প্রকাশ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই এলাকার মানুষের কষ্ট দূর হবে। যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন আর আমি যদি নির্বাচিত হই তাহলে আমি কথা দিচ্ছি পিয়াইন নদীর উপর ব্রিজ নির্মাণ করবো ইনশাআল্লাহ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..