সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৮
নিজস্ব প্রতিবেদক: বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের চকদৌলতপুর মধুরাই গ্রামের সায়েক মিয়া হত্যা মামলার প্রধান আসামী মোহাম্মদ তারেক আজিজ কে গ্রেফতারে পুরস্কার ঘোষণা করেছেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। তারা বলেন যে, আমাদের এলাকায় এরকম লোমহর্ষক ঘটনা আর কোন দিন ঘটেনি। তাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাকে গ্রেফতার পূর্বক আইনের মাধ্যমে যাতে করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হয় এই জন্য তাকে যে গ্রেফতার করতে সক্ষম হবে তার জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হলে আমাদের শান্তি প্রিয় এলাকায় এরকম ঘটনার পুনরাবৃতি হবেনা। এই বিষয়ে স্থানীয় নেতা ও নিহতের চাচা মতিন মিয়ার সাথে কথা বললে তিনি জানান, আমার ভাতিজাকে যারা পরিকল্পিত ভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই এবং প্রধান আসামী মোহাম্মদ তারেক আজিজ কে গ্রেফতার করতে পারলে তাকে আমাদের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।উল্লেখ্য যে বিগত ০২/০১/২০১৮ ইং তারিখে ছাতির মিয়ার বাড়ির সামনে সায়েক মিয়ার বস্তাবন্দি লাশ পাওয়া যায়। পরবর্তীতে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত সায়েক মিয়ার পিতা রহিম মিয়া বাদি হয়ে তিন জনের নাম উল্লেখ পূর্বক একটি হত্যা মামলা দায়ের করেন। যার প্রধান আসামী মোহাম্মদ তারেক আজিজ এখনো পলাতক রয়েছে। অন্য দুই আসামী ছাতির মিয়া ও ইনুছ মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd