সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩
ডেস্ক রিপোর্ট: সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলী করা হয়েছে। সৈয়দ আনিসুর রহমানকে বদলী করে তার জায়গায় কোতোয়ালী মডলে থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়েরকে পদায়ন করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস।
তিনি জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াস শরীফ বিপিএম (বার)-পিপিএম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমানকে বদলী করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এস্টেট এন্ড ডেভেলপমেন্ট শাখায় নেয়া হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd