কানাইঘাটে যুবকে কুপিয়ে আহত থানায় অভিযোগ দায়ের

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১

কানাইঘাটে যুবকে কুপিয়ে আহত থানায় অভিযোগ দায়ের

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের উত্তর লক্ষীপ্রসাদ গ্রামে এক যুবকে কুপিয়ে আহতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায় গত শনিবার রাত ১১টার দিকে পূর্ব বিরোধের জের ধরে উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের ইউপি সদস্য মঈনুল ইসলাম তার বাড়ীতে ডেকে নিয়ে একই গ্রামের আনিছুল হকের পুত্র রায়হান আহমদ (২২) কে কুপিয়ে রক্তাক্ত আহত করে।

গুরুতর আহত অবস্থায় রায়হান আহমদকে ঐ দিন রাতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার স্বজনরা নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে রায়হান। অভিযোগে আরো উল্লেখ করা হয় ইউপি সদস্য মঈনুল ইসলামের সাথে বিভিন্ন বিষয়ে প্রতিবেশী সিরাজ উদ্দিন ও তার পুত্র সৌদি আরব প্রবাসী সাহেদ আহমদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে রায়হান আহমদকে দিয়ে প্রবাসী সাহেদ আহমদের উপর হামলার পরিকল্পনা করেন ইউপি সদস্য মঈনুল ইসলাম ও তার পরিবারের লোকজন। পরে এ নিয়ে রায়হান আহমদের সাথে ইউপি সদস্যের মনোমালিন্য সৃষ্টি হলে রায়হান আহমদকে শনিবার রাতে ইউপি সদস্য তার বাড়ীতে ডেকে নিয়ে প্রানে মারার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে বলে রায়হান আহমদের স্বজনরা অভিযোগ করেছেন।

এ ঘটনায় পৃথক ভাবে আহত রায়হানের পিতা আনিছুল হক তার ছেলের উপর হামলার ঘটনায় ইউপি সদস্য মঈনুল হক সহ ৬ জনের নাম উল্লেখ করে ও সৌদি প্রবাসী সাহেদ আহমদ ইউপি সদস্য মঈনুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে কানাইঘাট থানায় গতকাল রবিবার অভিযোগ দায়ের করেছেন।

অপর দিকে ইউপি সদস্য মঈনুল ইসলাম তার বাড়ী ঘরে হামলা ও রায়হান আহমদকে তার প্রতিপক্ষ লোকজন মারধর করে আহত করেছে এমন অভিযোগ এনে কয়েকজনের বিরুদ্ধে থানায় আরো একটি অভিযোগ দিয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..