সিলেট ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুন ৭, ২০২১
নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যেই সিলেটে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৭ জুন) বিকেলে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়।
সন্ধ্যা ৬টা ২৯ ও ৬টা ৩০ মিনিটে ভূমিকম্পে দুইবার কেঁপে ওঠে সিলেট। এ সময় নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়। অনেকেই বাসা-বাড়ি ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় ভিড় করেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সিলেটে বিকেল ৬টা ৩০ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪।
ভূমিকম্পের উৎপত্তিস্থল তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd