সিলেটের নতুন অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

সিলেটের নতুন অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন

ক্রাইম সিলেট ডেস্ক : অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ও সমমর্যাদার ৩১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এই রদবদল এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই ৩১ জনের মধ্যে মো. গিয়াস উদ্দিন আহমদ (পিপিএম)-কে ডিআইজি সিলেট রেঞ্জ কার্যালয়ে অতিরিক্ত উপ-পলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার ছিলেন।

বর্তমানে সিলেটের অতিরিক্ত ডিআইজি হিসেবে রয়েছেন জয়দেব কুমার ভদ্র। তাকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনায় পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. আব্দুল কুদ্দুছ আমিনকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে হাইওয়ে পুলিশে, হাইওয়ে পুলিশের তানভীর হায়দার চৌধুরীকে ঢাকা সিআইডিতে এবং ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. মনির হোসেনকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সালমা বেগমকে পুলিশের এন্টি টেররিজম ইউনিট, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি শামীমা বেগমকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মজিদ আলীকে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম মোস্তাক আহমেদ খানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2021
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

সর্বশেষ খবর

………………………..