সিলেট ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : স্বজনদের সামনে থেকে প্রকাশ্যে শিশু অপহরণের পর একাধিন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আজাদ মিয়া (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে এক সিএনজিচালক শহরের একটি রাস্তা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজারে দোকানঘরের পেছনের দরজা ভেঙে ওই কিশোরীর (১৩) স্বজনদের জিম্মি করে প্রকাশ্যে তুলে নেয় পাশের রহমতপুর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে আজাদ মিয়া। পরে ওই কিশোরীকে একাধিক স্থানে নিয়ে ধর্ষণ করে ওই বখাটে। পরদিন রাতে ওই শিশুকে শহরের কোর্ট পয়েন্ট এলাকায় ফেলে যায়। পরে সেখান থেকে এক সিএনজিচালক তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। খবর পেয়ে স্বজনরা মেয়েকে শনাক্ত করেন।
শিশুর বাবা বলেন, তাদের বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার হান্দরচর গ্রামে। মাসখানেক আগে জীবন-জীবিকার প্রয়োজনে স্ত্রী-সন্তানদের নিয়ে তারা সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজারে আসেন। সেখানে একটি ঘর ভাড়া নিয়ে চায়ের দোকান শুরু করেন। দোকানের পিছনের একটি বাসায় তারা থাকতেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রফিকুল ইসলাম জানান, তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন, অভিযুক্তকে আটকের চেষ্টা করছে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd