সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের বালাগঞ্জে বিয়ের আগেই ২২ বছর বয়সী এক যুবতী অন্তঃসত্ত্বা হয়েছেন। এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় মো. রায়হান মিয়া (২৫) ও লয়লু মিয়া (৩৫) নামে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নে অভিযান চালিয়ে রায়হান ও লয়লু কে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের ২২ বছর বয়সী এক যুবতীকে একই এলাকার তৈয়ব আলীর ছেলে মো. রায়হান মিয়া (২৫) বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় অবৈধভাবে মেলামেশা করে।
১৯ আগস্ট একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে মেয়েটি সাড়ে সাত মাসের গর্ভবতী হিসেবে শনাক্ত হয়। বিষয়টি স্থানীয় ভাবে জানাজানি হলে রায়হান ক্ষিপ্ত হয়ে মেয়েটি এবং তার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দেয়।
পরে ওই যুবতী বাদী হয়ে চলতি মাসের ২৩ তারিখ নারী ও শিশু নির্যাতন দমন আইন- ২০২০, (সংশোধনী/২০২০) এর ৯(১)/৩০ আইনে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আসামী রায়হান ওই মামলার এজাহারনামীয় ১ম আসামী। বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। আর মেয়েটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd