সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সীমান্তে এক প্রতিবন্ধী কিশোরী (১৯) ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনার সোহাগ মিয়া (২৫) নাম অভিযুক্ত ধর্ষককে আটক করেছে পুলিশ। সে উপজেলার বাদাঘাট ইউনিয়ন দক্ষিণ মুকশেদপুর গ্রামের আব্দুল হোসেনের ছেলে। গত বুধবার বিকালে দক্ষিণ মুকশেদপুর গ্রামে ধর্ষিতার বাড়িতে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান,উপজেলার বাদাঘাট ইউনিয়নের দক্ষিণ মুকশেদপুর গ্রামে বৃহস্পতিবার বিকালে ওই প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে একা পেয়ে পাশের বাড়ির সোহাগ ঘরে প্রবেশ করে থাকে ধর্ষন করে চলে যায়। পরে ওই কিশোরীর বাবা মা আসলে সে তা জানালে তার পিতা আব্দুল খালেক শুক্রবার সকালে তাহিরপুর থানা অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগকে আটক করে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। আর ধর্ষণের শিকার ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর হয়েছে।
এঘটনায় সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ তরফদার জানান, কিশোরী ধর্ষণের ঘটনায় পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের করা হয়েছে। মামলা নং ১৭,তারিখ ২২,১০,২০২০।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd