দোয়ারাবাজারে কিশোরী ধর্ষণের ঘটনায় আটক ১

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

দোয়ারাবাজারে কিশোরী ধর্ষণের ঘটনায় আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৪ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিল্লাল হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। বুধবার (২১অক্টোবর) পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নরসিংহপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের ১৪ বছরের কিশোরী গত ১৩ অক্টোবর রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে বেরুলে তিন বখাটে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। রাতেই অভিভাবকদের বিষয়টি জানায়। ধর্ষকরা প্রভাবশালী হওয়ায় তাদের আত্মীয়-স্বজন কিশোরীর অভিভাবকদের মামলা করতে দেয়নি। মীমাংসা করার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে। ২০ অক্টোবর মেয়েটি আরও বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশপাশের মানুষসহ গ্রামবাসী এবং পুলিশও ঘটনা জানতে পারে। পরে থানার ওসি মো. নাজির আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে বিল্লাল হোসেনকে আটক করে।

দোয়ারাবাজার থানার ওসি মো. নাজির আলম বলেন, ‘ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। আমরা জানার পরপরই এক ধর্ষককে গ্রেফতার করেছি। অন্যদের গ্রেফতারের চেষ্টা হচ্ছে। ভুক্তভোগীর পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..