সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে নবম শ্রেণীর ছাত্রী ধর্ষণের স্বীকার হয়েছে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় ধর্ষিতার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং-১৯।
জানা যায় গত ১৭ অক্টোবর রাত ৮টায় বাড়ির উঠোন থেকে কলসিদিয়ে পানি আনতে যায় ঐ নবম শ্রেনীর ছাত্রী। এ সময় আগে থেকে উৎতপেতে থাকা একই গ্রামের সুলতান মিয়ার ছেলে সিরাজ আলী(৪০) কিশোরীর মুখ চেপে ধরে পাশের ক্ষেতে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। ১৯ অক্টোবর সোমবার মেয়ের বাবা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল বলেন, কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আমরা আসামিকে ধরতে অভিযান অব্যহত রেখেছি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd