সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালের নতুন পরিচাল ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার। ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমানকে প্রত্যাহার করতে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারকে ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দিতে সোমবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করে তাদের চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করেছে।
সেনাবাহিনীর নতুন দুই কর্মকর্তাকে রাজশাহী ও সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক। ও ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দিতে সোমবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করে তাদের চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করেছে। একই আদেশে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভূঁইয়া, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিলুর রহমান ও সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমানকে প্রত্যাহার করতে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তবে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার এর আগে রাজধানীর সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd