যেকোনো সময় গ্রেফতার: ‘আইনশৃঙ্খলা বাহিনীর নাগালেই আকবর’?

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

যেকোনো সময় গ্রেফতার: ‘আইনশৃঙ্খলা বাহিনীর নাগালেই আকবর’?

ক্রাইম সিলেট ডেস্ক :: যেকোনো সময় গ্রেফতার হতে পারেন সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশ নির্যাতনে রায়হানের মৃত্যু ঘটনার পর পলাতক থাকা বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূইয়া।
গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে সাতদিন ধরে লাপাত্তা থাকা আলোচিত ও চাঞ্চল্যকর এ মামলার প্রধান সন্দেহভাজন আসামি আকবর এখন আইনশৃঙ্খলা বাহিনীর নাগালেই রয়েছেন।তাকে ধরতে মহানগর পুলিশের একাধিক টিম তৎপর রয়েছে।
শনিবার রাতে গণমাধ্যম কর্মীদের এমন তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা। তবে, বন্দরবাজার ফাঁড়ির বরখাস্ত হওয়া ইনচার্জ এসআই আকবর পুলিশি নজরদারিতে রয়েছেন কী না-তা জানা যায়নি।
পুলিশি নির্যাতনে ১১ অক্টোবর সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান নগরীর আখালিয়ার রায়হান আহমদ।এ ঘটনার সাতদিনে পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। রায়হান হত্যার ঘটনার অন্যতম অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (বরখাস্ত) এসআই আকবর হোসেন ভূইয়ার পালিয়ে যাওয়ার বিষয়টি রহস্যজনক হিসেবে দেখছেন সচেতনমহল।

তার পালিয়ে যাওয়ার পেছনে কারা সহযোগিতা করেছে সেটাও আলোচনা আসছে। ঘটনার পর থেকে বরখাস্ত ও প্রত্যাহার হওয়া দুই এএসআই এবং চার কনস্টেবল পুলিশের পাহারায় সিলেট পুলিশ লাইন্সে রয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য ইতোমধ্যে কাষ্টঘর এলাকার সুইপার কলোনির সুলাই লালসহ দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে।

হোতা এসআই আকবর হোসেনসহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে এখন উত্তাল সিলেট। বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত রয়েছে। সবার কাছে এখন প্রশ্ন আকবর হোসেন ভূইয়া কোথায়? সিলেট মহানগর পুলিশের লাপাত্তা এই সদস্যের খোঁজ পাওয়া যাচ্ছে না কোথাও।
এরই মধ্যে শনিবার রাতে খবর রটে ‘আকবর আইনশৃঙ্খলা বাহিনীর নাগালেই রয়েছেন’।
বিষয়টি জানতে মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউই সত্যতা নিশ্চিত করেননি।

তবে, নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আকবরকে যেকোনো মুহুর্তে গ্রেফতার দেখানো হতে পারে।এলক্ষ্যে একাধিক টিম তৎপর রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..