সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের কানাইঘাটে ফাতেমা বেগম নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় তার স্বামী মরম আলী (২৮)-কে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) রাতে সিলেটের বিয়ানীবাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯। বিষয়টি র্যাব সূত্র নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবার সকালে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালিনগর আগফৌদ গ্রামের গৃহবধূ ফাতেমা বেগমের মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা কালিনগর আগফৌদ গ্রামের আব্দুল খালিকের স্ত্রী জলিকা বেগম বাদি হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।
মামলায় নিহত ফাতেমা বেগমের স্বামী মরম আলীর নাম উল্লেখ করে আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। থানার মামলা নং- ২২।
এদিকে, ফাতেমা বেগমের লাশের ময়না তদন্ত শেষে সম্পন্ন শনিবার রাতে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার রাতে ফাতেমা বেগমকে তার বাবার বাড়ির আলাদা ঘরে শ্বসরুদ্ধ করে হত্যা করেন স্বামী একই গ্রামের জালাল উদ্দিনের পুত্র মরম আলী। এরপর পালিয়ে যান তিনি। শুক্রবার সকালে ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও সিলেট সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি দল ফাতেমার লাশ উদ্ধার করে। ফাতেমার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং তার মুখ ও কান দিয়ে রক্ত বের হতে দেখা যায়।
প্রায় এক বছর পূর্বে আগের স্বামীর ঘর থেকে এসে ফাতেমা বেগম বিয়ে করেন মামাতো ভাই মরম আলীকে। বিয়ের পর থেকে মরম আলী তার বাড়ি ছেড়ে শশুড় বাড়িতে আলাদা ঘরে ফাতেমাকে নিয়ে বসবাস করতেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd