কানাইঘাটে বিয়ের প্রলোভনে কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, আসামি গ্রেফতার

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

কানাইঘাটে বিয়ের প্রলোভনে কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, আসামি গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে এক সপ্তাহ আটক করে রেখে ধর্ষনের ঘটনায় মিজানুর রহমান (২৮) নামে এক যুবকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। সেই সাথে ভিকটিম কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের  ১৬ বছর বয়সী এক  কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে  বাড়ি থেকে নিয়ে যায় বড়চতুল ইউনিয়নের বড়চতুল গ্রামের মৃত রফিকুল হকের পুত্র রাজ মিস্ত্রি মিজানুর রহমান (২৮)। তার বাড়ীতে টানা ৭দিন আটক রেখে কিশোরীকেএকাধিকবার ধর্ষণ করে মিজান। নিখোঁজের পর থেকে ভিকটিমের বাবার মৌখিক অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ কিশোরীকে উদ্ধার অভিযানে নামে।

একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে থানার এস.আই এস.এম মাইনুল ইসলাম একদল পুলিশ নিয়ে মিজানুর রহমানের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে  তাৎক্ষণিক তার বাড়ির একটি বসত ঘর থেকে বন্দি অবস্থায়  কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে থানায় অপহরণ ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। থানার মামলা নং- ১৬, তারিখ- ১১/১০/২০ইং।

ভিকটিমকে রবিবার সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছে পুলিশ এবং ধর্ষণকারী মিজানুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..