সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট এমসি কলেজ ছাত্রবাসে তরণীকে গণধর্ষণকারী ৬ ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করেছে সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তাদের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এর আগে সংস্থার কেন্দ্রীয় কার্যালয় জল্লারপার থেকে ধর্ষকদের ফাঁসির দাবিতে এক প্রতিবাদ মিছিল বের করেন নেতারা। মিছিলটি নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা হয়ে আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।
রোববার সংস্থা দুটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহসভাপতি মো. তালেব হোসেন তালেব, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহসাধারণ সম্পাদক বিজিত চন্দ, হেলাল আহমদ, অর্থ সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সম্পাদক মো. মহিবুর রহমান মুহিব, সমাজসেবা সম্পাদক গোলাম কিবরিয়া হিমু, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রমজান আহমদ শাকিল, মহানগর প্রতিনিধি সম্পাদক সৈয়দ ইব্রাহীম, সিনিয়র সহধর্ম সম্পাদক দিপক কুমার মোদক বিলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জয়ন্ত পাল, সহ-ক্রীড়া ও যুব সম্পাদক মাইদুল ইসলাম পারভেজ, প্রতিবন্ধী সম্পাদক মো. শরীফ আহমদ, সহপ্রতিবন্ধী সম্পাদক এসএএন রাহি, সিনিয়র সহ-সমাজসেবা সম্পাদক পিযুষ মোদক, মো. আলিম উদ্দিন, মো. কেরামত হোসেন, সৈয়দ সায়েক আহমদ, রফিকুল ইসলাম, নাদেল হোসেন, নাহিন আহমদ, জুয়েল মিয়া, প্রতিবন্ধী নেতা মো. গণি মিয়া প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd