সিলেটে কিশোরী ধর্ষণ: ছাত্রলীগ কর্মী নিজু রিমান্ডে

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

সিলেটে কিশোরী ধর্ষণ: ছাত্রলীগ কর্মী নিজু রিমান্ডে

স্টাফ রিপোর্টার :: সিলেটে নগরীর দাড়িয়াপাড়ায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামি রাকিবুল হোসেন নিজুকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ

সোমবার (৫ অক্টোবর) দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত এ সময় একদিনের রিমান্ড মঞ্জুর করেন। সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন কিশোরীর মা। গ্রেপ্তার হওয়া নিজু ছাত্রলীগের সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে’র অনুসারী গ্রুপের কর্মী। কিশোরীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ করেন নিজু।

জানা যায়, ২৯ সেপ্টেম্বর ঘটনা ঘটলেও প্রথমে বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা করা হয়। আপোষ না হওয়ায় শুক্রবার রাতে কিশোরীরা মা বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

কিশোরীর মায়ের দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর ওই কিশোরীকে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেন রাকিবুল হোসেন নিজু। নিজু দাড়িয়াপাড়ায় এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। আর কিশোরী নগরীর আরেকটি এলাকায় ভাড়া বাসায় থাকে। তাদের মূল বাড়ি সদর উপজেলায়।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে এক তরুণীকে ধর্ষণ করা হয়। এঘটনায় ছয় ছাত্রলীগ কর্মীর নাম উল্লেখ করে মামলা করেন নির্যাতিতার স্বামী। আসামিদের সকলকেই গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..