সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে পলাতক আসামি ডাকাত বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। গতকাল রোববার রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাত বাচ্চু মিয়াকে গ্রেপ্তারসহ ৪ হামলাকারীকে আটক করেছে পুলিশ। বাচ্চু মিয়া বাতির গ্রামের ইসমাইল আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতিসহ ৬ মামলার পলাতক আসামি বাচ্চু মিয়া (৩২)কে গ্রেপ্তার করতে পুলিশ বাতিরকান্দি গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ ঘর থেকে বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে তার স্বজনরা আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টায় পুলিশের উপর হামলা চালায়।
হামলায় আহত এসআই দেলোয়ার হোসেন, এএসআই সুমন চন্দ ও এএসআই মহিউদ্দিন ছাতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশের উপর হামলাকারীদের মধ্যে বাচ্চু ডাকাতের পিতা ইসমাইল আলী (৬২), চাচা ইয়াকুব আলী (৪৮), ভাই জুবেদ আলী (২৮) ও স্বজন আইয়ূব আলীর ছেলে আব্দুল আহাদ (৩০) কে আটক করে পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd