সিলেটের খাদিমপাড়ায় প্রকাশ্যে চলছে জমজমাট মাদক-জুয়া

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২০

সিলেটের খাদিমপাড়ায় প্রকাশ্যে চলছে জমজমাট মাদক-জুয়া

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের খাদিমপাড়ার মীরমহল্লা এলাকায় প্রকাশ্যে চলছে মাদক ও জুয়ার জমজমাট ব্যবসা। মীরমহল্লা খাদিমপাড়া বি আই ডিসি ৬নং রোডের পীর বাড়ির সামনে অবাধে যুবক, যুবতী, ও শিশু কিশোররা মাদক ও জুয়ার সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে।

বিশ্বস্ত সূত্রে নাম প্রকাশ না করার শর্তে, একজন জানান, মীরমহল্লার খাদিমপাড়া এলাকার আমির আলী ও পীর বাড়ির ভিতরে প্রকাশ্যে জমজমাট মাদক,জুয়া ও দেহব্যবসাসহ বিভিন্ন কার্জক্রম চলছে দীর্ঘদিন থেকে।

তিনি আরো জানান, পীর বাড়ির মতোয়াল্লী নুর ইসলাম সজল, ও আমির আলীর বাড়ীর রিয়াদ হোসেন, আব্দুস সামাদ, রুবেল মিয়া, নুরু মিয়া, মীর নেক মিয়ার ছেলে মীর সুজন মিয়া,কয়ছর মিয়া, মীর শাহিন মিয়া ও রিয়াদ মিয়ার নেতৃত্বে মাদক ও জুয়ার আসর বসে।

তাদের মাদক,জুয়া ও অবৈধ ব্যবসার কথা এলাকার লোকজনসহ অনেকেই জানেন কিন্তু কোন ভয়ে প্রতিবাদ করতে পারেন না।

কেউ প্রতিবাদ করলে তাদের মারপিট ও মেরে ফেলার হুমকি মিথ্যা হামলা মামলার হুমকি দেয়া হয়। তাই ভয়ে কেউ মুখ খুলতে পারছে না।যার ফলে এলাকার উঠতি বয়সের তরুণ তরুণীরা দিন দিন জড়িয়ে পড়ছে মাদক নামের কড়াল গ্রাসের সাথে এতে করে উদ্বিগ্ন হয়ে পড়ছেন মাদকের সাথে জড়িয়ে পড়া অভিভাবকরা।

তিনি আরো জানান যে,শাহপরান থানা ও প্রশাসনকে বার বার বিষয়টা জানালেও তা আমলে নেওয়া হয়নি। অনেকে মনে করছেন টাকা দিয়ে হাত করে রেখেছে ঐ প্রভাবশালী মহল। এদিকে মাদকের সাথে জড়িয়ে পড়া তরুণ তরুণীরা মাদকের টাকা জুগানোর জন্য জড়িয়ে পড়ছে নানা রকম অপরাধের সাথে।

নাম প্রকাশ না করার শর্তে তিনি আরো বলেন, সর্বনাশা মাদক, জুয়ার সাথে উঠতি বয়সী তরুন – তরুনীরাও জড়িয়ে পড়ছে এর করাল গ্রাসের কবলে। কয়েকজন অভিভাবক জানান,আমরা আমাদের সন্তানের নিয়ে খুব চিন্তার মধ্যে থাকি কখন কি ধরনের অপরাধের সাথে তারা জড়িয়ে পরে মাদকের কারণে।

তারা আরোও বলেন, প্রায় প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলে এসব আসর। এলাকার সচেতন মহল গন্যমান্নরা মনে করেন ঐ স্থানে অভিযান পরিচালনা করলে ঘটনার সত্যতা এবং মাদকসহ সকল অবৈধ ব্যবসায়ীদের হাতে নাতে আটক করা সম্ভব। এবং এলাকার উঠতি বয়সের তুরুন- তরুণদের কে রক্ষা করা যাবে বলে মনে করেন সচেতন মহল।

এলাকার সচেতন মহল মনে করেন প্রশাসন দ্রুত তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন না করলে দিনেদিনে ঐ এলাকাসহ আশপাশের এলাকায় মাদকসহ অবৈধ ব্যবসার সাম্রাজ্য গড়ে উঠবে। তাই তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..