দক্ষিণ সুরামা টার্মিনাল রোডে টেকই তাহেরের জুয়ার বোড, পথচারীদের ডাকাতি

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২০

দক্ষিণ সুরামা টার্মিনাল রোডে টেকই তাহেরের জুয়ার বোড, পথচারীদের ডাকাতি

নিজস্ব প্রতিনিধি :: সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল রোডে শীর্ষ জুয়াড়ী তাহের উরফে টেকই তাহের ও জামালের ‘তিন তাস’ নামক জুয়ার বোড বসিয়ে পথচারীদের ডাকাতি করে টাকা সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ‘তিন তাস’ নামক এই জুয়ার বোড পূর্বে নগরীর সুরমা মার্কেটের সামনে ছিলো। পরে কোতোয়ালী থানা পুলিশ তাদের উচ্ছেদ করে দেয়। এখন তারা দক্ষিণ সুরমা থানা ও কদমতলী পুলিশ ফাঁড়িকে ম্যানেজ করে বাস টার্মিনাল রোডে এই বোর্ড বসিয়েছে। টেকই তাহের ও জামালের সাথে রয়েছে বিশাল একটি জুয়াড়ী চক্র। এই চক্রের সদস্য বোডের চার দিকে ঘোরে বেড়ায়। যখনই কোন লোক বোডে মানুষের ভীড় দেখতে আসে ঠিক সেই সময় চক্রের সদস্যরা ওই পথচারীদের উপর আক্রমন করেন এবং তাদের টাকা-পয়সা হাতিয়ে নিয়ে যায়।

জানা গেছে, প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে তাদের এই বোড নামক ডাকাতির কার্যক্রম। বাস টার্মিনাল থেকে পুলের মুখ পযন্ত তাদের জুয়ার বোড বসিয়ে থাকে। বোড চলাকালীন সময়ে যে লোক খেলতে বা খেলা দেখতে আসে তাদের সব কিছু হাতিয়ে নেন এই চক্রের সদস্যরা। এমন আক্রমনের শিকার হয়ে অনেকে ৯৯৯ এ কলও দিয়েছেন। কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না তাদের এই জুয়ার বোড ও ডাকাতি।

অভিযোগে প্রকাশ ঢাকা থেকে সিলেটে আসা যাত্রীদের আটক করেন এবং তাদেরকে মারধর করে সকল মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেন তারা। ভূক্তভোগিরা কদমতলী পুলিশ ফাঁড়ির সদস্যদের নিকট অভিযোগ দিয়েও কোন লাভ হয়নি। কারণ ফাঁড়ি পুলিশ ও ডিউটি পুলিশ নিয়মিত বখরা পান। নাম না প্রকাশ করার শর্তে এক ভূক্তভোগি জানান, তিনি টার্মিনাল থেকে পায়ে হেটে ক্বীন ব্রিজের দিকে যাতায়াতের সময় এই জুয়াড়ী চক্রকে রাস্তা পাশে জুড়ো দেখে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় এই চক্রের সদস্যরা তার পকেট থেকে বানিব্যাগ নিয়ে যায়। পরে তিনি তাদের কাছে কান্না-কাটি করেও কোন লাভ হয়নি। এরকম দৈনিক শত শত লোক এই জুয়াড়ী চক্রের হাতে ডাকাতির শিকার হচ্ছেন। কিন্তু রহস্যজনক কারণে নিরব স্থানীয় প্রশাসন।

স্থানীয় এলাকার ব্যবসায়ী ও সচেতন মহল টেকই তাহের ও জামালের ‘তিন তাস’ নামক জুয়ার বোড এবং পথচারীদের ডাকাতি বন্ধে প্রশাসনের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..