সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০
হেলাল আহমদ বাদশা :: প্রবাসী কল্যাণ মন্ত্রী জননেতা ইমরান আহমদ এমপির কর্তৃক বরাদ্দকৃত ৩ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যায়ে দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ভবনের কাজ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব।
এ সময় নির্বাহী অফিসার নাজমুস সাকিব বলেন- ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’ শিক্ষা প্রযুক্তির অগ্রগতি ঘটাতে সরকার ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে স্বল্পমূল্যে ল্যাপটপ ও ট্যাব সরবরাহের কাজ শুরু করেছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে সকল ধরনের অগ্রণী ভূমিকা পালন করছে সরকার।
মঙ্গলবার কলেজের নতুন ভবনের কাজ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উক্ত স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ জামিল লায়েক, উপজেলা ছাত্রলীগ নেতা ইয়ামিন উদ্দিন, মনোহর আলী, আমির উদ্দিন, খাইরুল আমিন, জয়নাল আবেদীনসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd