জকিগঞ্জে ১২০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

জকিগঞ্জে ১২০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: সিলেটের জকিগঞ্জে বিপুল ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত খলিলুর রহমান (৫০) জকিগঞ্জ থানার সহিদাবাদ গ্রামের মৃত ইলিয়াছ আলীর ছেলে। তার কাছ থেকে ১২শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,সিলেট জেলার পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম-এর নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়ের তত্ত্বাবধানে জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসেরের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে জকিগঞ্জ থানাস্থ সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ গ্রামে সুরমা নদীর ডাইকের পাড় থেকে খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে ১২শ’ পিস ইয়াবা পাওয়া যায়। তার সাথে থাকা অন্যরা পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, খলিলুর রহমানের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা হয়েছে।

তিনি আরো জানান, করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে কোন মহল যেন মাদক ব্যবসা চালাতে না পারে সেজন্য পুলিশ সুপারের কঠোর নির্দেশনা রয়েছে। এরই প্রেক্ষিতে জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পলাতকদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..