সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার লংপুর গ্রামের বাসিন্ধা কাচামাল ব্যবসায়ী নাসির উদ্দিন এর উপর দুর্বৃত্তদের হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার লংপুর গ্রামের বাসিন্ধা আব্দুস সালামের ছেলে নাসির উদ্দিন তিনি দীর্ঘদিন ধরে সিলেট নগরীতে কাচামালের ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার রাতে ইবনে সিনা হাসপাতালের সামনে হঠাৎ একদল দুর্বৃত্ত তার উপর অর্তিকৃত হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে এবং টাকা ছিনতাই করছেন। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রক্তাত্ব অবস্তায় মাটিতে পড়ে থাকেন নাসির। এদিকে দুর্বৃত্তরা তার সাথে থাকা সবকিছু নিয়ে পালিয়ে যায়।
পরে পথচারীরা তাকে গুরুতর রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্তায় নাসির উদ্দিনের চিকিৎসা চলছে। তার পরিবারের দাবি পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে। তবে কোতোয়ালী থানা পুলিশ ওই ঘটনায় রহস্য উদ্ধারের চেষ্টা করছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd