করোনায় গোয়াইনঘাটের পর্যটন স্পটগুলো প্রাণহীন

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

করোনায় গোয়াইনঘাটের পর্যটন স্পটগুলো প্রাণহীন

সৈয়দ হেলাল আহমদ বাদশা :: করোনা ভাইরাস কোভিড ১৯ মহামারিতে প্রকৃতির নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি গোয়াইনঘাট এর উল্লেখযোগ্য পর্যটন স্পট জাফলং,বিছনাকান্দি,পান্তুমাই,রাতারগুল এখন প্রানহীন। ভ্রমনপ্রিয় মানুষ গুলো এখন ঘরবন্দী। তাই পর্যটন স্পটগুলোতে নেই পূর্বের মত পর্যটকদের সমাগম।দুর দদূরান্ত থেকে ছুটে আসা লক্ষ লক্ষ পর্যটকরা যেন ষ্টাইক করছে। বেড়েছে বেকারত্ব হ্রাস পেয়ছে কর্মজীবি মানুষের কর্মসংস্হান।

নতুন কর্মসংস্হানের পথ বেচে নিতে সিন্ধান্তহীনতায় ভুগছেন কর্মজিবীরা। শ্রমজিবীদের আয়ের পথ একেবারেই বন্ধ।হুমকির সম্মুখীন পর্যটন কেন্দ্রগুলো।হাত ধরে কোপত কোপতীর নেই কোপতোকথন।নেই ভালবাসার মেলা বন্দন।পর্যটন স্পটগুলোতে যে বিষয়টি চোখে পড়ার মতন,তা হচ্ছে ফটোসেশন। দেখবেন আকাশের বিজলীর ন্যায় আলো চমকায় বস্ একটা ক্যাচ শব্দ।তাকিয়ে দেখবেন কিছুই না এটা ফটোসেশন। এর মাঝেও অনেকে সুযোগ নেয় পাশে আসার।শুধু চলে ফটোসেশনের প্রতিযোগিতা।

এ যেনো অস্কার বিজয় করতে হবে।যা আর এখন নেই। মহামারীতে সকল ব্যবসায়ীদের বেহাল অবস্থা, বেড়েছে বেকারত্বের হার। পর্যটন কেন্দ্রের স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন ভাবে যে অায় করতেন। করোনা মহামারিতে ক্ষুদ্র অায়ের ব্যবসায়ীরা বিপাকে অাছেন।

এছাড়াও করোনা মহামারির কারণে পর্যটন কেন্দ্রের রেস্টুরেন্ট গুলোতে তালা ঝুলছে। পরিবারগুলো অভাব অনটনে দিন কাটাচ্ছে।তাদের একমাত্র অায়ের উৎস বন্ধ থাকার কারনে রীতিমতো খাবার অানতে কষ্ট হচ্ছে।দোকান পাট বন্ধ থাকার কারণে বেকারত্ব বাড়ছে, বাড়ছে অসৎ অাড্ডা। পর্যটন কেন্দ্রগুলো হারিয়ে ফেলছে তার ঐতিহ্য। কবে শেষ হবে এই মহামারি, কবে অাবার ফিরে অাসবে সেই সুন্দর্য, সেই অানন্দ, সেই উল্লাস।আমরা সেই অপেক্ষায় থাকলাম।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..