সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০
গোলাপগঞ্জ প্রতিনিধি :: আবারও ওসি হয়ে গোলাপগঞ্জ যোগদান করছেন মো. হারুন রশিদ চৌধুরী। মঙ্গলবার (২৪জুন) সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর স্বাক্ষরিত এক আদেশে গোলাপগঞ্জের অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. হারুনুর রশিদ চৌধুরীকে যোগদানের আদেশ দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো: সাইফুল আলম।
হারুন রশীদ চৌধুরী এর আগেও গোলাপগঞ্জ থানায় অফসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জ সদর ও ছাতক থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, গোলাপগঞ্জ মডেল থানার পূর্ববর্তী ওসি মিজানু রহমানকে গত ৯ জুন ঢাকায় ইন্ডাষ্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd