সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০
সিলেট :: করোনাভাইরাসে আক্রান্ত সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ ও উনার সিসিকের প্যানেল মেয়র স্ত্রী রুকসানা বেগমের রোগ মুক্তি কামনায় সিলেট মহানগরীর সর্বস্থরের হকার্সদের উদ্ধোগে দোয়া ও মাহফিল অনুষ্টিত হয়েছে।
বুধবার বাদ আছর সিলেট জজ কোর্ট জোমে মসজিদে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন মহানগরীর সর্বস্থরের হকার্স বৃন্দ।
এসময় সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজসহ দেশের সকল করোনা আক্রান্তদের রোগ মুক্তির দোয়া করা হয়েছে।
রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন সিলেট জেলা জজ কোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মৌলানা শেখ মোহাম্মদ ইমদাদুল হক।
উল্লেখ্য: গত রোববার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। ওসমানী মেডিকেল কলেজ থাকা আসা নমুনা পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
এটিএম ফয়েজ জেলা আইনজীবী সমিতির সভাপতির পাশপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন।
ফয়েজের সাথে তার স্ত্রী সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিসিকের প্যানেল মেয়র রুকসানা বেগম শাহনাজও নমুনা পরীক্ষা করান। তবে স্ত্রী রুকসানা বেগমের ফলাফল পজেটিভ এসেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd