সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরো ৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭৯ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। শনাক্তরা সকলেই সিলেট জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন তিনি।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৬৩ জন, জৈন্তাপুরে ২ জন, গোয়াইনঘাটে ৫ জন, ওসমানীনগরে ৪ জন, বালাগঞ্জে ২ জন, জকিগঞ্জে ১ জন, গোলাপগঞ্জ উপজেলায় ১ জন এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ১ জন রয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd