সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালকে কোভিড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। সাধারণত সিলেট বিভাগের সকল ইউনিটের করোনা সংক্রমিত পুলিশ সদস্যরা এখানে চিকিৎসা নিয়ে থাকেন। ইতোমধ্যে এখান থেকে ৯৫ জন পুলিশ সদস্য চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
বর্তমানে জেলা পুলিশ এসএমপি, এপিবিএন, ও অন্যান্য ইউনিটসহ ৫০ জনের অধিক করোনা সংক্রমিত পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছে। এ সকল সদস্যদের জন্য ভিটামিন-সি সমৃদ্ধ বিভিন্ন প্রকার ফলমূল পাঠালেন পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) সিলেট জেলা শাখার সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী মাহফুজা শারমিন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২ টায় মাহফুজা শারমিন পুনাকের পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের জন্য এসব ফলমূল পাঠান। এসময় পুনাক সভানেত্রী আক্রান্ত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, সিলেট জেলার পুনাক শাখা ইতোপূর্বে সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক কাজ করেছে। সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশের সদস্যরা সবচেয়ে বেশি আক্রান্ত, তাদের মনোবল বাড়াতে পুনাক সিলেট শাখার এটি একটি ক্ষুদ্র প্রয়াস। পুনাক কার্যক্রমের পরিধি বৃদ্ধি করতে আমরা কাজ করব বলে তিনি জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd