বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ২০: নেপথ্যে ইউপি চেয়ারম্যান রুহেল

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ২০: নেপথ্যে ইউপি চেয়ারম্যান রুহেল

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের মনকুপা গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মখলিছ মিয়া ও ওয়ারিস আলী নামের ২ জন নিহত এবং  ২০জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) মনকুপা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা।

সূত্র জানায়, বিশ্বনাথ উপজেলার অলংকারী মনকুপা গ্রামের মখলিছ মিয়ার সাথে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছে তার অপর পক্ষের। সেই বিরোধ নিষ্পত্তি করার জন্য গ্রামবাসী একাধিকবার চেষ্টা করেন। কিন্তু সেই গ্রামে অলংকারী ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলের ঘনিষ্ঠ মানুষ থাকায় তিনি বিষয়টি দেখবো দেখছি বলে সময় অতিবাহিত করতে থাকেন।

সর্বশেষ কয়েকদিন পূর্বে বিষয়টি নিয়ে আলোচনায় বসেন চেয়ারম্যান রুহেল। কিন্তু তা সমাধান না করে চলে যান। এরপর মঙ্গলবার এ বিষয়ে দুই পক্ষের সংঘর্ষে মনুকুপা গ্রামের মখলিছ আলী (৭৫) ও ওয়ারিছ আলী (৬৫) নিহত হন এবং একজন আটক হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা আরো জানান, দুই পক্ষের বিরোধ চেয়ারম্যান চাইলে নিষ্পত্তি করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তাই এই সম্পূর্ণ ঘটনার নেপথ্য ও প্ররোচনায় রয়েছেন চেয়ারম্যান রুহেল।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে অলংকারি ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছে। এরই জের ধরে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন বলে তিনি শুনছেন বলে জানান।

সংঘর্ষে দুইজন নিহত হওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

সূত্র: সিলেট সান

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..