সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউপির নিজ বাউরভাগ গ্রামের আব্দুল হামিদ সড়কের পাকা মাইল ফলক ভাংচুর এবং সড়কের দাতা যুক্তরাজ্য প্রবাসী এম. এ শাকুর সিদ্দিকীর বসত বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন সচেতন মহল। জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ভাংচুর ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাস্তার পাকা মাইল ফলক ভাংচুর ও প্রবাসীর বাড়িতে হামলার ঘটনার সাথে জড়িতদের আসামী করে পরদিন শুক্রবার থানায় অভিযোগ দায়ের করা হলে থানার এস.আই রাম দাস একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ছাত্রলীগের সাবেক এক নেতা এলাকায় নিজের আধিপত্যকে প্রতিষ্টা করতে একের পর এক হামলা ও ভাংচুর চালাচ্ছেন বলে রাস্তার দাতা যুক্তরাজ্য প্রবাসী এম এ শাকুর সিদ্দিকী জানান।
তিনি বলেন ছাত্রলীগের সাবেক এই কর্মী কাশেম ও তার সহযোগীরা প্রতিহিংসা পরায়ন হয়ে তাকে নানা ভাবে হয়রানী, মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এমনকি আমার লোকজনের উপর হামলা করছে। প্রশাসনের সহযোগীতায় আগে ও অনেকবার প্রতিকার পেয়েছি। কাশেম অসৎ ফায়দা হাসিলের উদ্দেশ্যে তার প্রতিপক্ষ লোকজনকে সব-সময় জামায়াত বিএনপি বানানোর চেষ্টা করে থাকে। শাকুর সিদ্দিকীর বসত বাড়িতে হামলা, ভাংচুর, মারধর ও সড়কের পাকা মাইল ফলক ভাংচুর করে আব্দুল হামিদ সড়কের নাম পরিবর্তনের ঘটনায় নিজ বাউরভাগ গ্রামের আব্দুল গফুরের পুত্র আবুল কাসেম, আব্দুল হাফিজ মারুফ, বকুল চৌধুরী, মখলিছ মিয়া, শিবলু মিয়াকে অভিযোগে আসামী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাউরভাগ গ্রামের বাসিন্দা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত এম.এ শাকুর সিদ্দিকী এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে নিজ প্রচেষ্টা ও অর্থায়নে একটি কালভার্ট সহ তারই প্রয়াত দাদা হাজী আব্দুল হামিদ এর নামে বাউরভাগ রাস্তার পাকা করনের কাজ শুরু করেন। সম্প্রতি সড়কের ১ কিলোমিটার সরকারী অর্থায়নে পিচের কাজ সম্পন্ন হয়। সরকারী ভাবে সড়কটির নাম হাজী আব্দুল হামিদ সড়ক করা হলে আবুল কাসেম গংরা প্রতিহিংসা পরায়ন হয়ে নানা ভাবে এতে বাঁধা প্রদান করে আসছিল। তারা বেশ কয়েকবার আব্দুল হামিদ সড়কের পাকা তোরণের নাম ফলক ভাংচুর এবং রাস্তার পাকা করণের কাজে বাঁধা প্রদান সহ প্রবাসী শাকুর সিদ্দিকীকে নানা ভাবে হুমকি দিয়ে আসছিল।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে প্রকাশ্যে আবুল কাসেম, আব্দুল হাফিজ মারুফ গংরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সরকারী অর্থায়নে নির্মিত হাজী আব্দুল হামিদ সড়কের একটি মাইল ফলক ভাংচুর ও সড়কের নাম পরিবর্তন করার পাশাপাশি হামলাকারীরা প্রবাসী শাকুর সিদ্দিকীর বসত বাড়িতে গিয়ে হামলা ও ভাংচুর চালায়। তারা বসত ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর, ক্ষতিসাধন এবং শাকুর সিদ্দিকীর বসত বাড়িতে বসবাসরত ইমদাদুর রহমান মড়াকে মারধর করে আহত করে। হামলাকারীরা শাকুর সিদ্দিকী দেশে আসলে তাকে গুলি করে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়।
মামলার বাদী ইমদাদুর রহমান জানান, এর আগে হামলাকারী আবুল কাসেম ও আব্দুল হাফিজ মারুফ তাদের নিজস্ব ফেসবুক আইডি থেকে শাকুর সিদ্দিকীর মেসেঞ্জারে শাকুর সিদ্দিকী দেশে আসলে তাকে গুলি করে মারবে, আব্দুল হামিদ সড়কের নাম পরিবর্তন করবে মর্মে স্ট্যাটাস প্রদানের পর এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd