সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমার পশ্চিম ভাগ আবাসিক এলাকায় বন্যপ্রাণী আক্রমনে ৫ জন পথযাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সুরমা নদীর তীরে (তইকামাল) ছমন্দর আলী জামে মসজিদ এর সামনে বন্যপ্রাণী আক্রমণ চালায়। এসময় তানিম, আদিল, রুবেল, আকিব। এছাড়াও তাদের আরেক সহযোগী আক্রান্ত হয়েছেন।
আহতরা জানান- রাত সাড়ে ৮টার দিকে সুরমা নদীর পাড়ে মসজিদের পাশ দিয়ে তারা হাটার সময় রাতের আধারে বন্যপ্রাণী হামলা চালায়। এগুলো চিতা বাঘ না শিয়াল তারা ঠিকমতো চিনতে পাররেননি। তাদের কাছে থাকা স্মার্টফোনও কামড়ে ভেঙ্গে দেয় বন্যপ্রাণী।
এসময় তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
এসময় পুরো এলাকায় আতংক বিরাজ করে। মসজিদে মাইকিং করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান করা হয়। সবাইকে এখন নদীর পাড়ে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd