সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের দুই ল্যাবে আরও ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৪১ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৪১ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ৫ জন চিকিৎসক রয়েছন বলে জানা গেছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৪১ জনের শরীরে পাওয়া যায় করোনাভাইরাস।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৩২ জন, কানাইঘাটের ২ জন, গোলাপগঞ্জের ১ জন, দক্ষিণ সুরমার ১ জন ও বিয়ানীবাজারের ১ জন রয়েছেন।
এছাড়া সুনামগঞ্জের ছাতকের ১ জন, মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়ার ১ জন করে এবং হবিগঞ্জের নবীগঞ্জের ১ জন রয়েছেন।
এদিকে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার।
বৃহস্পতিবার (১৮ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা শনাক্ত হয়।
রাতে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৭৩ টি নমুনা গ্রহণ করা হয় এবং এর সবগুলোই সেদিন পরীক্ষা করা হয় বলেও জানান তিনি। এ ৪৭ নিয়ে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭৫৮ জনের।
এর আগে বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা ২৮৮৯ জন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd