সিসিক মেয়রের সহকারী ইমনের করোনা নেগেটিভ

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

সিসিক মেয়রের সহকারী ইমনের করোনা নেগেটিভ

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমনের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে ইমন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ মে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছিল। পরে আরও একবার নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

এরপর গত ১৪ জুন ইমন ফের নিজের নমুনা জমা দেন। পরদিন ১৫ জুন সেই নমুনা পরীক্ষা হয়। বৃহস্পতিবার সেই নমুনা পরীক্ষার ফলাফল আসে এবং জানা যায় ইমনের করোনা নেগেটিভ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..