সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ সদর থেকে গত (১৪ জুন) রবিবার মোছাঃ তামান্না আক্তার কে গোলাপগঞ্জের এস এস ফার্মেসীর সামনে থেকে দুপুর ২.৩০ হতে খুজে পাওয়া যাচ্ছেনা। নিখোঁজ তামান্নার সন্ধান পেতে সাহায্য কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর স্বজনের দেয়া স্ট্যাটাস নিচে হুবহু তুলে ধরা হলো।
মোছাঃ তামান্না আক্তার’কে খুঁজে পেতে একটু সাহায্য করুন, গত রবিবার দুপুরে ২-৩০মিঃ এর সময় সিলেট গোলাপগঞ্জ সদর – এস এস ফার্মেসীর সামনে থেকে হারিয়ে য়ান, আমার বোনের নাম মোছাঃ তামান্না আক্তার। তিনি বিবাহিত উনার বিয়ে হয়েছে চার বৎসর। কিন্তু পেটে টিউমারের মতো ব্যাধি ধরা পড়ার কারনে ভালো চিকিৎসার আশায় গোলাপগঞ্জের ওই ফার্মেসীতে ভালো একজন ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। এবারের আগে তিনি আর ও দুইবার ওই একই ফার্মেসীতে গিয়েছিলেন, সাথে আমার একটি ছোট ভাই ছিলো। অতিরিক্ত গরমের মাঝে য়াওয়ার কারনে তাদের অনেক পানির পিপাসা পায় তাই আমার ভাই পানি আনতে দোকানে গেলে – যাওয়ার সময় আমার বোনের কাছে কালো বোরকা পড়া দুইজন মহিলাকে দেখে যায় কিন্তু পানি নিয়ে ফিরে এসে দেখতে পায় আমার বোন সহ ওই দুইজন মহিলা নেই অনেক খুজাখুজি করে কোথাও তাকে খোজে পাওয়া যায়নি।
আমার বোনের গ্রামের বাড়ী জকিগঞ্জ মোহাম্মদ পুর ও তার স্বামীর বাড়ী জকিগঞ্জ আটগ্রাম। যদি কোন সহৃদয়বান ব্যক্তি উনার খোঁজ পান তাহলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিনিত ভাবে অনুরোধ করছি। মোবাইল নাম্বার 01722 480565 অথবা 01743 898203।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd