সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায়ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারলণ সম্পাদক আসমা কামরানের রিপোর্ট পজেটিভ এসেছে। মঙ্গলবার (১৬ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আসমা কামরানের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
এর আগে গত ২৭ মে প্রথমদফা পরীক্ষায় আসমা কামরানের করোনা শনাক্ত হয়। তখন থেকেই তিনি বাসায় আইসোলেশনে ছিলেন।
এরমধ্যে গত ৫ জুন আসমার স্বামী সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের করোনা শনাক্ত হয়। সোমবার (১৫ জুন) ভোরে তিনি ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই শোকের মধ্যে দ্বিতীয় দফা নমুনা পরীক্ষার আসমা কামরানের রিপোর্ট পজেটিভ এলো। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হওয়াদের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
তবে আসমা কামরান এখন পর্যন্ত সুস্থ আছেন এবং বাসায় আইসোলেশনে আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় মোট ৪৩ জনের ৪৩ করোনা শনাক্ত হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd