সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৩ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০
সিলেট :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ র আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হজ্জ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), সিলেট জোনের চেয়ারম্যান মোতাহার হোসেন (বাবুল)। ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে হাব, সিলেট জোনের অফিসে আজ একটি দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাব সিলেট জোনের চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল এর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল ও আলোচনায় অংশ গ্রহণ করেন হাব এবং আটাব, সিলেট জোনের সদস্য ও নেতৃবৃন্দ।
হাব সিলেট জোনের সেক্রেটারি জহিরুল কবীর চৌধুরী শিরু সহ আলোচনায় অংশ গ্রহণ করেন আব্দুল কাইউম, বাদশা মিয়া, গিয়াস উদ্দিন আহমেদ আমজাদ, তৈয়বুর রহমান, জিয়াউর রহমান খান রেজোয়ান, মোঃ আবুল কাশেম, মোঃ গিয়াস উদ্দিন, কামরুজ্জামান, ইসরার আহমদ রকী, আব্দুল বাছিত, কামরুজ্জামান জুবের, দেওয়ান রুশো চৌধুরী সহ হাব ও আটাব এর সদস্য বৃন্দ।
বাংলাদেশের হজযাত্রী ও হজ এজেন্সীসমুহের কল্যানে আত্মনিবেদিত ব্যাক্তিত্ব, পরম শ্রদ্ধেয় মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মৃত্যুতে হাব পরিবার একজন উত্তম অভিভাবক হারালো। আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন। তার মাগফেরাত কামনা করে উপস্থিত সবাই তার জন্য দোয়া করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে দোয়া পরিচালনা করেন হাব সিলেট জোনের সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd