সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: করোনায় আক্রান্ত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদের শারীরিক অবস্থার অবনতি হলে আজ সোমবার তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
গত ২৮ মে ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদ ও তার স্ত্রী আয়শা আক্তারের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে তিনি তার স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ার্টারে বাসায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
করোনা আক্রান্ত হওয়ার পর থেকে জ¦র, সর্দিতে ভোগছিলেন তিনি। সেভাবে ঔষধ সেবন করে সুস্থ হয়ে উঠেন তিনি। কিন্তু গত রবিবার রাত থেকে টিএইচও ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদের শ্বাসকষ্ট ও সর্দিকাশি বেড়ে গেলে তার স্বাস্থ্যের অবনতি হলে আজ সোমবার দুপুরে তাকে এ্যাম্বুলেন্সে করে শামসুদ্দিন হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়।
করোনায় আক্রান্ত হওয়ার পর গত ৬ জুন পুণরায় হাসপাতালে ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদ তার নমুনা দিলেও আজ পর্যন্ত তার নেগেটিভ কিংবা পজেটিভ টেস্ট রিপোর্ট আসেনি বলে জানা গেছে। তবে তার স্ত্রী আয়শা আক্তার অনেকটা সুস্থ রয়েছেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা তার দ্রুত সুস্থতার জন্য সভার কাছে দোয়া চেয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd