সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (১৪ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসে।
এদিন রাত সাড়ে ১১টার দিকে মো. জেদান আল মুসা নিজেই এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ১২ তারিখ (শুক্রবার) আমি করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য নমুনা দিই। আজ রাতে আমাকে করোনা পজিটিভ বলে জানানো হয়েছে।’ এদিকে তার শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হলেও তিনি ভালো আছেরন বলে জানিয়েছেন।
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, রোববার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে ৪৮ জনই সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি দুইজন বিশ্বনাথ উপজেলার।
এছাড়া রোববার শাবির ল্যাবে সুনামগঞ্জের ৪৮ জনের করোনা শনাক্ত হয় এবং ঢাকা থেকে আসা রিপোর্টে সিলেট ও মৌলভীবাজারের ৪৪ জনের করোনা শনাক্ত হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd