সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের গোলাপগঞ্জের বুধবাড়ী বাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামে দুবাই প্রবাসী এক ব্যক্তি ১৪ বছরের স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৩ জুন) বিকাল ৪টায় চন্দরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম (৪০) চন্দরপুর গ্রামের ইছবর আলী পুত্র। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরীর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম এর নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, গোলাপগঞ্জের স্কুল পড়ুয়া মেয়ের পাশবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আসামীকে পুলিশ সুপারের নির্দেশে দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে তাকে কোর্টে প্রেরন করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd