সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৮ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ভারতে পাচার হওয়া দুই কিশোরীকে দুই বছর পর বেনাপোল দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ফিরে আসা আসমা খাতুন (১৭) কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার বাসিন্দা ও ফাইমা খাতুন (১৬) ফেনী জেলার ছাগলনাইয়া থানার বাসিন্দা। ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, বাংলাদেশি দুই কিশোরী দুই বছর আগে দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে পাচার হয়। এর একবছর পর গুজরাট এলাকা থেকে পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করে। পরে জেল থেকে চিলড্রেন হোম ফর গার্লস আহম্মদাবাদ গুজরাট নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে।
পরে দু’ দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের পুলিশ বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে বাংলাদেশি একটি এনজিও সংস্থা তাদের হেফাজতে নিয়ে তাদের নিজ নিজ বাড়িতে পাঠানোর উদ্যোগ গ্রহণ করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd