কানাইঘাটে খুতবা অবমাননাকারীর তাওবা ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

কানাইঘাটে খুতবা অবমাননাকারীর তাওবা ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

কানাইঘাট প্রতিনিধি :: সিলেট জেলার কানাইঘাট উপজেলার অন্তর্গত ৩ নং দিঘীরপার ইউপির ব্রাম্মনগ্রামের মৃত নাজিব আলী কনাইর ছেলে নুরুল হক কর্তৃক গত শনিবার মসজিদের (কুরআন হাদিস সম্বলিত)জুমআর খুতবা পদদলিত করায় ফুসে উটেছিল এলাকাসী।

এ ব্যাপারে সর্বশেষ ৩ নং দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হুসেন কাজলের সর্বাত্নক প্রচেষ্টায় ও সভাপতিত্বে ১২জুন শুকবার ইউনিয়ন কমপ্লেক্সে সকাল ০৮ ঘটিকার সময় এক সভা অনুষ্টিত হয়। সভায় অভিযুক্ত নুরুল হক তার কৃত অপরাধের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার পাশাপাশি সর্বস্থরের ধর্মপ্রান মুসলমানদের নিকট ক্ষমা প্রার্থনা করেন। এবং তাকে তাওবা পড়ান সিলেটের ঐতিহ্যবাহী গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা বশির উদ্দিন।

সভায় আলোচনায় অংশ নেন আনজুমানে আল ইসলাহ কানাইঘাট উপজেলা সভাপতি ও নবীগন্জ দারুসসুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা হাঃ ফারুক আহমদ, মাওলানা মামুনুর রশিদ ক্বাসেমী, স্থানীয় সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আহাদ,ইউপি সদস্য বদরুল হক, মুনশি আবুল হোসেন, সাবেক মেম্বার এবাদুর রহমান, সড়কের বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব ফখরুল ইসলাম চৌধুরী,বিশিষ্ট সমাজ সেবক আমিনুর রশিদ আবুল, ডাঃ নিজাম উদ্দিন চৌধুরী, ব্রাহ্মণগ্রাম পূর্ব মসজিদের মুতাওয়াল্লী মাওলানা আল আমিন সিদ্দিকী, সড়কের বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এবাদুর রহমান, কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিত্তরন্জন রায়,আতিক হাসান,বিশিষ্ট শালিস ব্যাক্তিত্ব মাশুক উদ্দিন, মহল্লার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নুল হক কালা,আনফর আলী,আব্দুল মতিন, রইস উদ্দিন,মাওলানা আবুল কালাম,হাফিজ ফারুক আহমদ,আব্দুল মালিক মড়াই,আব্দুল্লাহ বাহার,এবং ঘঠনার প্রত্যক্ষদর্শি সকলেই।

সকলকে ধন্যবাদ জানিয়ে ইউপি চেয়ারম্যান আলী হুসেন কাজল বলেন, এ বিচারে সকলেই সন্তুষ্ট হয়েছেন, এবং অভিযুক্ত কে উদ্দ্যেশ্য করে বলেন খুতবা নিয়ে কোন মন্তব্য বা অপমানিত করার অধিকার কারো নেই। মসজিদের নির্ধারিত ইমাম তার পছন্দমত যে কোন খুতবা পাঠ করার সিদ্ধান্ত দেন। এবং মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..